28>|| শিক্ষা ও সম্মানের মান দন্ড ||
★স্কুল ,কলেজ, ইউনিভার্সিটির মানপত্রিই যদি শিক্ষা ও সম্মানের মান দন্ড হয়
তবে::---
★নোবেল জয়ী রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। ★নজরুল তো বেশি পড়তেই পারলো না। ★লালন তো বুঝলই না স্কুল কি?
আজ কত মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করে চলেছেন।
★অ্যান্ডু কার্নেগী(25 নভেম্বর 1835 --- 11 আগস্ট, 1919)।
ময়লা পোশাকের জন্য অ্যান্ডু কার্নেগীকে
পার্কেই ঢুকতে দেওয়া নি।
সেই অপমানের জনাব দিতে তিনি ৩০ বছর পরে সেই পার্কটি কিনে নিয়ে পার্কে
সাইন বোর্ড লাগিয়ে দেন::--
“সবার জন্য উন্মুক্ত”।
অ্যান্ড্রু কার্নেগি ছিলেন একজন স্কটিশ-আমেরিকান শিল্পপতি এবং সমাজসেবী । কার্নেগি 19 শতকের শেষের দিকে আমেরিকান ইস্পাত শিল্পের প্রসারের নেতৃত্ব দেন এবং ইতিহাসের অন্যতম ধনী আমেরিকান হয়ে ওঠেন।
★স্টিভ জব শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন।
★ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোন গাড়ি তাঁকে নিতেন না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
★বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাজার থেকে চাঁদা তুলে পড়া লেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোন দিন সাহস পান নি।
এতো গেল শিক্ষা ও আর্থিক যোগ্যতার সম্মান
★সুন্দর চেহারার কথা বলতে গেলে
★শেখ সাদী যাঁর চেহারা যথেষ্ট কদাকার ছিল, ★লতা মুঙ্গেশকারের চেহারা মোটেই সুশ্রী নয়। ★তৈমুর লং খোঁড়া ছিলেন, ★নেপোলিয়ন বেটে ছিলেন। ★শচীন টেন্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। ★আব্রাহাম লিংকনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
★এবার যদি স্মৃতি শক্তি নিয়ে কিছু ভাবনা ভাবতে হয় তবে ::--
★ আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
সুতরাং কোন কিছুই মানুষের উন্নতির পিছনে বাঁধা হতে পারে না। যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে যে যার নিজের নিজেস্ব ভিতরের ভয়।
এই ভয়কে মন থেকে দূরে করতে পারলেই সাফল্য সহজেই লাভ করা সম্ভব।
রবীন্দ্র সঙ্গীত::--(রাগ: বিভাস-বাউল)
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
"আমি ভয় করব না ভয় করব না।
দু বেলা মরার আগে মরব না, ভাই,
-মরব না ॥
তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে -
তুফান মেলে--
তাই ব'লে হাল ছেড়ে দিয়ে ধরব
না,কান্নাকাটি ধরব না ॥
শক্ত যা তাই সাধতে হবে,মাথা তুলে
রইব ভবে--
সহজ পথে চলব ভেবে পড়ব না,পাঁকের
'পরে পড়ব না ॥
ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে
রাস্তা দেখে--
বিপদ যদি এসে পড়ে সরব না,ঘরের
কোণে সরব না ॥"
(সংকলিত)
=======================