18>উত্তর + দক্ষিণ চব্বিশ পরগনা জেলা।
উত্তর চব্বিশ পরগনা জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের উত্তরপূর্ব দিকের সবচেয়ে জনবহুল জেলা। জেলাটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত। ১৯৮৩ খ্রিস্টাব্দে (১৩৯০ বঙ্গাব্দে) ডা. অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি এই জেলাকে বিভাজনের সুপারিশ করেন। ১ মার্চ ১৯৮৬-এ (১৬ ফাল্গুন ১৩৯২-এ) চব্বিশ পরগনা জেলাকে দ্বিখণ্ডিত করে ওই জেলার উত্তরাংশ নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা স্থাপন করা হয়৷ এর প্রশাসনিক ভবন ও সদর দপ্তর বারাসত শহরে অবস্থিত৷ বারাসত, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বিধাননগর এই পাঁচটি মহকুমা নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা গঠিত।
মহকুমা::--5 টি-->বারাসত, ব্যারাকপুর,
বসিরহাট, বনগাঁ, বিধাননগর।
প্রশাসনিক দপ্তর;::-->বারাসত।
• লোকসভা কেন্দ্র
১. বনগাঁ, ২. ব্যারাকপুর, ৩. দমদম, ৪. বারাসত, ৫. বসিরহাট
• বিধানসভা আসন
১. বাগদা, ২. বনগাঁ উত্তর, ৩. বনগাঁ দক্ষিণ, ৪. গাইঘাটা, ৫. স্বরূপনগর, ৬. বাদুড়িয়া, ৭. হাবড়া, ৮. অশোকনগর, ৯. আমডাঙা, ১০. বীজপুর, ১১. নৈহাটি, ১২. ভাটপাড়া, ১৩. জগদ্দল, ১৪. নোয়াপাড়া, ১৫. ব্যারাকপুর, ১৬. খড়দহ, ১৭. দমদম উত্তর, ১৮. পানিহাটি, 19. কামারহাটি, ২০. বরানগর বিধানসভা কেন্দ্র, ২১. দমদম, ২২. রাজারহাট নিউটাউন, ২৩. বরানগর, ২৪. রাজারহাট গোপালপুর, ২৫. মধ্যমগ্রাম, ২৬. বারাসত, ২৭. দেগঙ্গা, ২৮. হাড়োয়া, ২৯. মিনাখাঁ, ৩০. সন্দেশখালি, ৩১. বসিরহাট দক্ষিণ, ৩২. বসিরহাট উত্তর, ৩৩. হিঙ্গলগঞ্জ।
আয়তন
• মোট
৪,০৯৪ বর্গকিমি (১,৫৮১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
• মোট
১,০০,০৯,৭৮১
• জনঘনত্ব
২,৪০০/বর্গকিমি (৬,৩০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
• সাক্ষরতা
৮৪.০৬ শতাংশ[২]
• লিঙ্গানুপাত
৯৫৫
প্রধান মহাসড়ক
এনএইচ ১২, এনএইচ ১১২
গড় বার্ষিক বৃষ্টিপাত
১৫৭৯ মিমি
=====================
■■◆◆■■■◆◆◆◆◆■■■■■■◆
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা
দক্ষিণ ২৪ পরগণা জেলা হল ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক জেলা। এই জেলার সদর আলিপুরে অবস্থিত। দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর দিকে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা জেলা, পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র, পশ্চিম দিকে হুগলি নদী ও দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। এই জেলাটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম ও জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জেলা। জনসংখ্যার নিরিখে ভারতের ৭৩৯টি জেলার মধ্যে এই জেলার স্থান ষষ্ঠ। এই জেলার এক দিকে কলকাতা মহানগরীর একাংশ এবং অপর দিকে সুন্দরবন অঞ্চলের বনাঞ্চল ও নদীতীরবর্তী গ্রামগুলির অবস্থান। ১৯৮৬ সালের ১ মার্চ চব্বিশ পরগনা জেলা বিভাজিত করে এই জেলাটি গঠন করা হয়।
দক্ষিণ চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গের জেলা::----->
উপর থেকে ঘড়ির কাঁটার ক্রমে: গঙ্গাসাগর কপিলমুনি মন্দির, বোয়ালি রাজবাড়ি, নিমপীঠ রামকৃষ্ণ মিশন আশ্রম, সুন্দরবনের বাঘ,শ্রী স্বামীনারায়ণ মন্দির, জটার দেউল।
• মহকুমা::---->
আলিপুর সদর, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ।
• সমষ্টি উন্নয়ন ব্লক
ঠাকুরপুকুর মহেশতলা, বজবজ ১, বজবজ ২, বিষ্ণুপুর ১, বিষ্ণুপুর ২, ভাঙড় ১, ভাঙড় ২, সোনারপুর, বারুইপুর, জয়নগর ১, জয়নগর ২, কুলতলি, ক্যানিং ১, ক্যানিং ২, বাসন্তী, গোসাবা, ফলতা, মগরাহাট ১, মগরাহাট ২, ডায়মন্ড হারবার ১, ডায়মন্ড হারবার ২, মন্দিরবাজার, মথুরাপুর ১, মথুরাপুর ২, কুলপি, কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, সাগর
• লোকসভা কেন্দ্র::---->
জয়নগর (তফসিলি জাতি), মথুরাপুর (তফসিলি জাতি), ডায়ন্ড হারবার, যাদবপুর (আংশিক), কলকাতা দক্ষিণ (আংশিক)
• বিধানসভা কেন্দ্র::---->
গোসাবা (তফসিলি জাতি), বাসন্তী (তফসিলি জাতি), কুলতলি (তফসিলি জাতি), পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার (তফসিলি জাতি), জয়নগর (তফসিলি জাতি), বারুইপুর পূর্ব (তফসিলি জাতি), ক্যানিং পশ্চিম (তফসিলি জাতি), ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব (তফসিলি জাতি), মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর (তফসিলি জাতি), সোনারপুর দক্ষিণ, ভাঙড়, সোনারপুর উত্তর, মহেশতলা, বজবজ
আয়তন
• মোট
৯,৯৬০ বর্গকিমি (৩,৮৫০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
• মোট
৮১,৬১,৯৬১
• জনঘনত্ব
৮২০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল)
জনপরিসংখ্যান
• সাক্ষরতা
৭৮.৫৭ %
প্রধান সড়কপথ
১২ নং জাতীয় সড়ক, ১ নং রাজ্য সড়ক, ৩ নং রাজ্য সড়ক
গড় বার্ষিক বৃষ্টিপাত
১৭৫০ মিমি
৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করা সুন্দরবনের কিছু অংশ, যার নামকরণ করা হয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান, এই জেলায় অবস্থিত। এই উদ্যানটি একটি জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প ও বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানকার সজনেখালিতে, লুথিয়ান দ্বীপে ও হ্যালিডে দ্বীপে বর্তমানে আরও তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে উঠেছে। এছাড়া, পাথরপ্রতিমার কাছে ভগবতপুর কুমির প্রকল্প এবং সজনেখালিতে পাখিরালয় রয়েছে। ১৯৮৯ সালে সুন্দরবনের এই ভারতীয় অংশকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়।
===+==++++============